দিনের শুরুতেই অনেকের চোখ থাকে রাশিফলের পাতায়। কর্মক্ষেত্র থেকে অর্থভাগ্য, প্রেম থেকে পারিবারিক সম্পর্ক—আজকের দিনটি কেমন কাটতে পারে, তার একটা সম্ভাব্য ইঙ্গিত পেতে অনেকেই রাশিফলের উপর নজর রাখেন। কোথাও মিলতে পারে সুখবর, কোথাও আবার প্রয়োজন হতে পারে বাড়তি সতর্কতার।
তবে রাশিফল জ্যোতিষশাস্ত্রভিত্তিক সাধারণ পূর্বাভাস। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বিচার-বিবেচনাকেও গুরুত্ব দেওয়া জরুরি। এবার দেখে নেওয়া যাক আজ ১২ রাশির দিন কেমন কাটতে পারে।
♈ মেষ
আজ নিজের পছন্দের কাজেই বেশি সময় দিতে পারেন। অতীতের কোনও বিনিয়োগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ডাকযোগে আসা কোনও চিঠি বা বার্তা বয়ে আনতে পারে অপ্রত্যাশিত সুখবর। সেই খবরে পরিবারেও খুশির আবহ তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে মিলতে পারে চমক। পুরনো কোনও বিরোধের ব্যক্তির সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে। ধর্মীয় স্থানে কিছুটা সময় কাটালে মানসিক শান্তি মিলতে পারে।
প্রতিকার: পড়ুয়াদের স্টেশনারি সামগ্রী উপহার দিন।
♉ বৃষ
সৃজনশীল কাজে মন বসবে। আর্থিক দিক থেকেও দিনটি স্বস্তিদায়ক হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করবেন না। প্রেমের ক্ষেত্রেও পরিস্থিতি অনুকূল থাকার সম্ভাবনা। ভবিষ্যৎ পরিকল্পনা নতুন করে খতিয়ে দেখার জন্য আজকের দিনটি উপযুক্ত। অযথা সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলুন। শরীর ভালো রাখতে বিশ্রামও জরুরি। দাম্পত্য জীবনেও সুখ-শান্তি বজায় থাকতে পারে।
প্রতিকার: প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা করুন।
♊ মিথুন
আজ মন ভালো কোনও কিছুর প্রতি আকৃষ্ট হতে পারে। আর্থিক পরিস্থিতি মোটের উপর স্বস্তিদায়ক। পরিবারের সঙ্গে কথা বলার সময় মাথা ঠান্ডা রাখুন। অন্যের পিছনে অযথা অর্থ খরচ না করাই ভালো। অনিয়ন্ত্রিত জীবনযাপনে লাগাম টানুন। একাধিক আকর্ষণীয় আমন্ত্রণ আসতে পারে, এমনকি আচমকাই মিলতে পারে উপহার। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। তবে দাম্পত্য জীবনে সঙ্গীর কোনও কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে।
প্রতিকার: ভগবান গণেশের মন্দিরে কালো-সাদা রঙের পতাকা অর্পণ করুন।
♋ কর্কট
কাজে চারপাশের মানুষের সমর্থন পেয়ে আত্মবিশ্বাস বাড়তে পারে। শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে কাছে আসা মানুষদের থেকে সতর্ক থাকুন। সন্তানদের কোনও সমস্যা থাকলে তাদের জন্য সময় বের করুন। প্রিয়জনদের সঙ্গে আনন্দে কাটতে পারে দিন। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে—সেই সুযোগ কাজে লাগান। দাম্পত্য জীবনেও সুখের আবহ বজায় থাকার সম্ভাবনা।
প্রতিকার: সূর্যোদয়ের সময় ১১টি গমের দানা খান।
♌ সিংহ
আর্থিক দিক থেকে দিনটি অনুকূল হতে পারে। তবে মানসিক শান্তি ধরে রাখতে প্রত্যেকের সঙ্গে সংযতভাবে কথা বলুন। কোনও বিরোধ দেখা দিলে উত্তেজনা নয়, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। প্রেমের সম্পর্কে বাড়তি সতর্কতা প্রয়োজন। সন্তানদের অযথা সময় নষ্ট করা থেকে বিরত রাখুন। শরীরচর্চার দিকেও নজর দিতে পারেন। দাম্পত্য জীবনে সঙ্গীর কোনও আত্মকেন্দ্রিক আচরণে মন খারাপ হতে পারে।
প্রতিকার: স্রোতযুক্ত জলে নারকেল নিক্ষেপ করুন।
♍ কন্যা
শরীরের প্রতি অবহেলা করবেন না। পর্যাপ্ত বিশ্রাম নিন। অর্থ সঞ্চয়ের সুযোগ তৈরি হতে পারে। সামাজিক কোনও অনুষ্ঠানে গিয়ে সহজেই সকলের নজর কাড়তে পারেন। তবে নিজের কোনও বদভ্যাসে প্রিয় মানুষটি বিরক্ত হতে পারেন—তাই সংযত থাকুন। আত্মবিশ্বাস ও সৃজনশীলতার সঙ্গে কাজ করলে সাফল্যের সম্ভাবনা বাড়বে। বাগান বা প্রকৃতির সঙ্গে সময় কাটিয়েও মন ভালো হতে পারে। দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে।
প্রতিকার: মানি প্ল্যান্টে জল দিন।
♎ তুলা
নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে। জমি বা সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। বন্ধুদের সঙ্গে কথা বলার সময় মাথা ঠান্ডা রাখুন। প্রেমের ক্ষেত্রেও পরিস্থিতি মোটামুটি অনুকূল। দূর সম্পর্কের কোনও আত্মীয় আচমকা বাড়িতে হাজির হয়ে ব্যস্ততা বাড়াতে পারেন। প্রিয়জনদের সময় দেওয়ার পাশাপাশি নিজের জন্যও কিছুটা একান্ত সময় চাইতে পারেন। মন-মেজাজ ভালো থাকবে।
প্রতিকার: ভগবান শনির মূর্তিতে তেল অর্পণ করুন।
♏ বৃশ্চিক
খেলাধুলা বা শরীরচর্চায় আজ বেশ কিছুটা সময় কাটাতে পারেন। অর্থ গুরুত্বপূর্ণ হলেও টাকার কারণে সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে দেবেন না। পরিবারের সঙ্গে সময় কাটান। প্রেমের সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। প্রিয় মানুষটির কাছ থেকে মিলতে পারে বিশেষ যত্ন—এমনকি নিজের হাতে তৈরি খাবারেও চমক থাকতে পারে। দাম্পত্য জীবনেও সুখ-শান্তি বজায় থাকার সম্ভাবনা।
প্রতিকার: ঘরের দরজা-জানালার সৌন্দর্য বৃদ্ধি করুন।
♐ ধনু
মনের নেতিবাচক চিন্তাগুলিকে দূরে সরিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ে নজর দিন। কোনও বন্ধুর কাছ থেকে গুরুত্বপূর্ণ কাজে সাহায্য পেতে পারেন। সময় নষ্ট না করে কাজ শেষ করুন। নতুন কোনও জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগও আসতে পারে। সকলের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকার সম্ভাবনা।
প্রতিকার: স্নানের জলে কালো তিল ও সরষের দানা মিশিয়ে স্নান করুন।
♑ মকর
শরীর খারাপ থাকলে নেতিবাচক চিন্তায় ভেঙে না পড়ে আত্মবিশ্বাস ধরে রাখুন। স্বাস্থ্য নিয়ে কোনওভাবেই গাফিলতি করবেন না। মদ্যপানের অভ্যাস থাকলে তা পরিত্যাগ করার চেষ্টা করুন। পরিবারের সঙ্গে আনন্দে কাটতে পারে দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলার সময় উত্তেজনা এড়িয়ে চলুন। সকালটা বিশেষভাবে ভালো কাটতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিলে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: গোশালায় নিজের ওজনের সমপরিমাণ বার্লি অর্পণ করুন।
♒ কুম্ভ
অযথা সময় নষ্ট করার দিন নয়। আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলে লাভের সম্ভাবনা রয়েছে। আজ অন্যদের জন্য খরচ করতে পারেন। বাড়িতে কোনও পরিবর্তন আনার আগে পরিবারের সকলের মতামত নিন। সন্তানদের পড়াশোনায় নজর দিন। ব্যস্ততার চাপে নিজের জন্য সময় না-ও মিলতে পারে। প্রিয় মানুষের সঙ্গে কথা বলার সময় ঠান্ডা মাথায় থাকুন। সঙ্গীর শরীর খারাপ হলে তার দেখভালে ব্যস্ত থাকতে হতে পারে।
প্রতিকার: হনুমান মন্দিরে একটি লাল লঙ্কা, ২৭টি মসুর ডাল এবং ৫টি ফুল অর্পণ করুন।
♓ মীন
সকলকে সাহায্য করতে গিয়ে নিজের উপর অতিরিক্ত চাপ নেবেন না। আর্থিক পরিস্থিতি মোটের উপর স্বস্তিদায়ক থাকতে পারে। ভালো কাজের জন্য প্রশংসাও জুটতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজে সঙ্গীর প্রত্যাশিত সাহায্য নাও পেতে পারেন। নিজের গোপন তথ্য কারও সঙ্গে ভাগ করবেন না। কাজ থেকে দ্রুত বাড়ি ফিরতে চাইলেও যানজটে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জন ও পরিবারের সঙ্গে মোটের উপর ভালোই কাটতে পারে দিন।
প্রতিকার: ভালোবাসার মানুষকে সুগন্ধি উপহার দিন।




